২৭ নভেম্বর শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। বরাবরের মতো এবারও বাংলাদেশ আওয়ামী যুবলীগ যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে। শনিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশনায় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, মোঃ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়া মৃনাল কান্তি জোদ্দার, তাজ উদ্দিন আহমেদ, মোঃ জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মুহাঃ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, মোঃ সাইফুর রহমান সোহাগ, এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, তোফাজ্জল হোসেন তোফায়েল সহ অনেকে।